spot_img

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত

অবশ্যই পরুন

ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসামের ধুবরি এলাকায় নতুন একটি সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে নর্থইস্ট নিউজ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। এটি নিরাপত্তা অবকাঠামো ও সামরিক বাহিনীর সম্প্রসারণ ও পুনর্গঠনের চলমান প্রক্রিয়ার অংশ।

আসামের ধুবরি এলাকা বাংলাদেশ ছাড়াও ভূটানের সীমান্তের কাছাকাছি এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী হওয়ায় ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতের সেনাবাহিনী। এটি সশস্ত্র বাহিনীর জন্য রসদ সরবরাহ, প্রশিক্ষণ ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার হবে বলেও জানা গেছে।

সেই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি সীমান্ত অঞ্চলে গজরাজ কর্পস পরিদর্শন করেছেন। এ সময় তিনি আসামের ধুবরিতে ‘লাচিত বরফুকন মিলিটারি স্টেশন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঘাঁটিটির নামকরণ করা হয়েছে ব্রহ্মপুত্র তীরের প্রাচীন আহোম সাম্রাজ্যের সেনাপতি লাচিত বরফুকনের নামে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠায় সহযোগিতা ও সক্রিয় ভূমিকার জন্য আসাম সরকার এবং বেসামরিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি গজরাজ কর্পসের সদস্যদের পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টারও প্রশংসা করেন।

সর্বশেষ সংবাদ

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ