spot_img

বড় পর্দায় জুটি বাঁধছেন সিয়াম-সাবিলা নূর

অবশ্যই পরুন

নির্মাতা মেহেদী হাসান হৃদয় নতুন সিনেমা ‘রাক্ষস’ বানাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে। তবে এতদিন ধরে ছবির নায়িকা কে হবেন—এ নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে জানা গেছে, ‘রাক্ষস’-এর নায়িকা হিসেবে সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা নূর।

এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সূত্র বলছে, সাবিলা নূর ইতিমধ্যেই ‘রাক্ষস’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সিনেমাটি নিয়ে মন্তব্য করেননি কেউ। জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষস’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।

মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান।

তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সরকারি সফরে টোকিওতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ