spot_img

‘আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডাকাতির সঙ্গে জড়িত’

অবশ্যই পরুন

আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ভুয়া ডিবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, সরঞ্জামসহ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চলা এসব অপকর্মের শেকড় অনুসন্ধানেও কাজ করছে পুলিশ। এ সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ