spot_img

তুরস্কের ক্লাব ফারেনবাচেতে যোগ দিলেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন

অবশ্যই পরুন

ম্যানচেস্টার সিটি ছেড়ে তুরস্কের ক্লাব- ফারেনবাচেতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

২০১৭ সালে ম্যানসিটিতে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন তিনি। ইংলিশ জায়ান্টদের হয়ে তার ঝুলিতে রয়েছে ৬টি প্রিমিয়ার লীগ ট্রফি, দুটি এফএ কাপ এবং একটি ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের ট্রফি। এছাড়া দলকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এডারসন।

অপরদিকে, এই তারকা গোলকিপারের পরিবর্তে পিএসজির সাবেক গোলকিপার ডোন্নারুমাকে দলের ভিড়িয়েছে ম্যানসিটি।

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে সিটি। কিন্তু কোনো ম্যাচেই মাঠে নামানো হয়নি এডারসনকে। তখন থেকেই মূলত গুঞ্জন ছিল, সিটি ছাড়ছেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক।

সর্বশেষ সংবাদ

আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ

যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তার অবস্থা খুব খারাপ হবে- নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ার দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ