spot_img

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

অবশ্যই পরুন

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। এবার দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।

রোববার (১১ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে রান তাড়ায় নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ব্যাট হাতে মাত্র ৫১ বলে ৯৬ রানের অনবদ্য ও ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তরুণ ওপেনার মাজ সাদাকাত।

আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে দুজনের ব্যাট থেকে আসে ৫৫ রান, যেখানে ১৭ বলে ২২ রান করে আউট হন ফখর জামান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আসে আরও ৮৮ রান, যা দলকে একটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ফিফটি পূরণের পর ৭৩ রানে থামেন সাহিবজাদা ফারহান।

এদিকে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ব্যাট হাতে যেন ঝড় তোলেন মাজ সাদাকাত। মাত্র ৫১ বলে ৬টি চার ও ৭টি ছক্কার মারসহ ৯৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষ দিকে হাসান নেওয়াজ মাত্র ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। মন্থর ব্যাটিং ও ক্রমাগত উইকেট পতনের ফলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন মহেশ থিকসেনা। এছাড়া চামিন্দু বিক্রসিনহা ২৯, কামিন্দু মেন্ডিস ২৩ এবং সিনেথ জয়াবর্ধনে ২২ রান করেন। দলের বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের সফলতম বোলার ছিলেন মোহাম্মদ ইমরান, যিনি সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া সালমান মির্জা দুটি উইকেট নিজের ঝুলিতে নেন।

সর্বশেষ সংবাদ

ফুটবলের ভবিষ্যত ১০ তারকা কারা হবেন, নাম জানালেন মেসি

ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ