spot_img

এআই-এর অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: সিইসি

অবশ্যই পরুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিথ্যা, বানোয়াট ও অপতথ্য সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের ইউটিউবন চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, যেকোনো ভিডিও বিশ্বাস করার আগে যাচাই করে নিতে হবে। ভিডিও পাওয়া মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে না। শেয়ার করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিতে হবে।

তিনি আরও বলেন, এআই-এর অপব্যবহাররোধে সবাইকে সতর্ক হতে হবে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে সকলকে ভূমিকা রাখতে হবে। এ সময় সকলে ঐক্যবদ্ধ থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বৃহত্তর কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য—এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সোমবার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ