spot_img

তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভ, মুখে জিপার লাগিয়ে প্রতিবাদ

অবশ্যই পরুন

ইসরায়েলের তেলআবিবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এ বিক্ষোভে এক প্রতিবাদকারীকে মুখে জিপার লাগানো অবস্থায় দেখা যায়। ইসরায়েলের জাতীয় পতাকা জড়িয়ে বিশেষ পোশাকে প্রতিবাদে অংশ নেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। বিক্ষোভের সময়, ওই প্রতিবাদকারী নারীর, এমন প্রতীকী উপস্থিতি নজর কাড়ে।

এছাড়াও, বিক্ষোভে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতীকী ব্যঙ্গাত্মক ছবিও দেখা যায়।

এদিকে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

তিনি বলেছেন, ইসরায়েল কোনো ধরনের ভুল হিসাব করলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অধিকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন আজিজি। তিনি লেখেন, ‘একটি ভুল হিসাবই যথেষ্ট। এক ঘণ্টারও কম সময়ে অধিকৃত ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে যাবে।’

আজিজি হিব্রু-ইংরেজি-ফারসি: তিনটি ভাষায় এই বার্তা প্রকাশ করেন। তার এ বক্তব্যকে ইসরায়েলের প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন ইরানের এই কর্মকর্তা।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনীর এক সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোই হুমকি চিরতরে দূর করার একমাত্র উপায়।

নেতানিয়াহু আরও বলেন, এটাই সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ এবং নিরাপত্তা বাহিনীর প্রতি তার নির্দেশনা।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওই বক্তব্যসংবলিত একটি ভিডিও উদ্ধৃত করে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন আজিজি। সেখানেই ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তিনি।

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এমন পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে।

সর্বশেষ সংবাদ

ইরানি নেতাদের হত্যা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করার দাবি করে তিনি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য এখন কাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ