spot_img

পর্দায় একসাথে ফিরছেন বাহুবলী ও দেবসেনা!

অবশ্যই পরুন

আট বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে ‘বাহুবলী’ জুটি প্রভাস ও অনুশকা শেঠিকে। তবে এবার সিনেমার পর্দায় নয়, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি হবেন তারা।

খবরে জানা গেছে, এস. এস. রাজামৌলির মহাকাব্যিক সৃষ্টি ‘বাহুবলী’-র এক দশক পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে এই বিশেষ সাক্ষাৎকারের। ঠিক কোন ফরম্যাটে হবে অনুষ্ঠানটি, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে কেবল পুনর্মিলনের খবরে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার উঠেছে।

‘বাহুবলী’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ তাদের অভিনয় দর্শকের হৃদয়ে অমোচনীয় ছাপ ফেলেছিল। একদিকে শ্বাসরুদ্ধকর যুদ্ধদৃশ্য, অন্যদিকে প্রভাস-অনুশকার মোহময়ী প্রেমকাহিনি—সব মিলিয়ে তাঁদের রসায়ন হয়ে উঠেছিল বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রির এক অনন্য দৃষ্টান্ত।

আসন্ন এই সাক্ষাৎকারে থাকবে স্মৃতিচারণা, অকপট আলাপ আর নস্টালজিয়ায় ভেসে যাওয়ার সুযোগ। ফলে ‘বাহুবলী’ ভক্তদের জন্য এটি হতে চলেছে এক অমূল্য উপহার।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ