spot_img

আমিশা প্যাটেলের গ্রেপ্তারের গুঞ্জন

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার আইনি জটিলতায় নাম জড়াল অভিনেত্রী আমিশা প্যাটেলের। প্রায় ৯ বছর আগের একটি ঘটনার জেরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর গুঞ্জন।

অভিযোগ উঠেছে, ২০১৭ সালে উত্তর প্রদেশের মুরাদাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সাড়ে ১৪ লক্ষ টাকা অগ্রিম নিয়েও তিনি সেখানে উপস্থিত হননি। আয়োজকদের দাবি, অভিনেত্রীর জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে অংশ নেননি এবং পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।

এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পক্ষ আদালতের দ্বারস্থ হলে আমিশার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। তবে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, বিষয়টি অনেক আগেই মীমাংসা হয়ে গেছে এবং অগ্রিম অর্থও ফেরত দেওয়া হয়েছে।

তার মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমিশার আইনজীবী পাল্টা অভিযোগ করে জানিয়েছেন যে, তারা সংশ্লিষ্ট ইভেন্ট অর্গানাইজারের বিরুদ্ধে প্রতারণার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ