spot_img

‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভল আর নেই

অবশ্যই পরুন

হলিউডের কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিজ বাসভবনে গত রোববার ৯৫ বছর বয়সে মারা যান তিনি। এরপর সোমবার রাতে সিএনএন তার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন।

১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ডুভল অভিনয়ে আসার আগে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ডুভল। পরে নিউইয়র্কে অভিনয় নিয়ে পড়াশোনা করেন, যেখানে তার সহপাঠী ছিলেন ডাস্টিন হফম্যান ও জিন হ্যাকম্যানের মতো তারকারা। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

রবার্ট ডুভল সবচেয়ে বেশি পরিচিতি পান ‘দ্য গডফাদার’ ছবিতে কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা ‘টম হ্যাগেন’ চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ড লাভ। ‘দ্য গডফাদার’ ছাড়াও ক্যারিয়ারে উপহার দিয়েছেন অ্যাপোক্যালিপস নাউ, টু কিল আ মকিংবার্ড এবং লোনসাম ডাভ এর মতো সিনেমা। অভিনয়ের পাশাপাশি ‘দ্য অ্যাপোস্টল’ ও ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’র মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন ডুভল।

ডুভলের পরিচিতি ছিল একজন নীতিবান মানুষ হিসেবে। ১৯৯০ সালে পারিশ্রমিক বৈষম্যের কারণে ‘দ্য গডফাদার পার্ট থ্রি’-তে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। ২০০৪ সালে তাকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তি এই অভিনেতার কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। তার স্মৃতিকে সম্মান জানাতে ভক্তদের প্রতি তার অভিনীত কোনো প্রিয় সিনেমা দেখা অথবা বন্ধুদের সঙ্গে সুন্দর গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ