spot_img

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক ও তৈরির সরঞ্জাম উদ্ধার, পরিচালকসহ আটক ৩

অবশ্যই পরুন

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) সহ তিনজনকে সেনা হেফাজতে নেয়া হয়।

শনিবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনীর সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল। এসময় বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী।

জানা গেছে, অভিযুক্ত কোচিং সেন্টারটি পরিচালনা করতেন অনিন্দ্য। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। এছাড়াও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই তিনি।

আটক হওয়া অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

সেনাবাহিনীর সূত্র বলছেন, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নতুন এক কৌশলগত নিরাপত্তা প্ল্যাটফর্ম গঠনের ইঙ্গিত দিয়েছে তুরস্ক, সৌদি আরব, মিসর এবং পাকিস্তান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ