spot_img

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা; অভিযুক্তকে গণপিটুনি

অবশ্যই পরুন

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক মেয়ে। ঘটনার পর অভিযুক্ত এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গাঙপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম, তার মেয়ে সায়মা বেগম এবং শিপা বেগম। গুরুতর আহত ইকরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, হতাহতদের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। তারা রায়পুরের গাঙপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর এক যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

মার্কিন সেনা নিহতের পর ইরানে ব্যাপক হামলা

জর্ডানে গত শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন দুই সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এখনো নিখোঁজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ