spot_img

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

অবশ্যই পরুন

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, দুপুর আনুমানিক তিনটার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী ইপিজেডের জায়েন্ট অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুন জ্বলতে দেখে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘটনাস্থলের চারপাশের আগুনের পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে, আগুন নেভাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও...

এই বিভাগের অন্যান্য সংবাদ