spot_img

ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, ফলাফল খুব শিগগিরই: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র এবং এর ফল খুব শিগগিরই দেখা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন নিরাপত্তা বিষয়ে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর টাইমস অফ ইসরায়েলের।

ট্রাম্প বলেন, আমরা ইরানে বড় জয় পাচ্ছি এবং খুব, খুব শিগগিরই সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন।

তিনি বলেন, সাম্প্রতিক বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের কাছে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর সামরিক বাহিনী রয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র রাতভর ইরানে বিমান হামলার পরিধি আরও বাড়িয়েছে। এছাড়া, তেহরানের ওপর চাপ বাড়াতে দেশটির অবকাঠামোতে বৃহত্তর হামলার অংশ হিসেবে কয়েকটি সেতুতেও হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই হামলার লক্ষ্য, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ও চাপ কমাতে তেহরানকে বাধ্য করা।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ