spot_img

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত

অবশ্যই পরুন

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন।

বুধবার (১১ জুন) সকাল ৭টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও শিশু কন্যা পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ মোশফিকুর রহমান জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবারসহ শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কিনছিলেন। এ সময় পেছন থেকে একটি কার্ভাড ভ্যান মফিজুল ইসলাম, তার স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এ সময় আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে, দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

সর্বশেষ সংবাদ

সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ