spot_img

হাড্ডাহাড্ডি লড়াই শেষে পোল্যান্ডের প্রেসিডেন্ট হলেন কারোল

অবশ্যই পরুন

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইতিহাসবিদ কারোল নাভরোস্কি ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে তিনি হারিয়েছেন বর্তমান ওয়ারশ মেয়র ও প্রো-ইউরোপীয় রাজনীতিক রাফাল ত্রাসকোভস্কিকে, যিনি পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ ভোট।

দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী প্রায় ২৯ মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে ৭১ দশমিক ৬৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নাভরোস্কি মূলত বিরোধী রক্ষণশীল দল ল অ্যান্ড জাস্টিসের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রাসকোভস্কির তুলনায় নাভরোস্কির জনসমর্থন সাম্প্রতিক জরিপগুলোতে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তি এগিয়ে থেকে বিজয়ী হন।

নির্বাচনটি হয়েছে একটি অত্যন্ত বিভাজিত রাজনৈতিক প্রেক্ষাপটে। এটি ছিল কার্যত বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের প্রো-ইউরোপীয় জোট সরকারের সঙ্গে বিরোধী রক্ষণশীল শিবিরের শক্তি পরীক্ষা। ভোটের মূল ইস্যুগুলোর মধ্যে ছিল—ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, বিচার বিভাগীয় সংস্কার, গর্ভপাত আইন, এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট হিসেবে নাভরোস্কি তার পাঁচ বছরের মেয়াদে পার্লামেন্টের পাশ হওয়া আইনগুলিতে ভেটো দেওয়ার মাধ্যমে সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারেন। তিনি ইউরোপ-বিরোধী মনোভাব ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি অনুরাগের জন্য পরিচিত।

এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট নাভরোস্কির প্রশাসন কতটা সহযোগিতা করবে প্রধানমন্ত্রী টাস্কের সরকারের সঙ্গে—না কি নতুন করে রাজনৈতিক অচলাবস্থার সূচনা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

বারবার একই গুনাহে লিপ্ত হলে করণীয়: ইসলাম কী বলে?

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم এক. প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রথমত চেষ্টা করতে হবে যেন পুনরায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ