spot_img

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

অবশ্যই পরুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান পেশাগত ও চাকরিসংক্রান্ত সম্পর্কের অবসান ঘটাতে হবে।

নিয়োগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক শামীমা সুলতানা একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালন করতে চাই।’

জ্যেষ্ঠ সহকারী সচিব আল বশিরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

 

সর্বশেষ সংবাদ

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ