spot_img

শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না: ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

নববর্ষের আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ বছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উৎযাপিত হবে। ড্রোন ক্যামেরা, ডগ স্কয়াড, পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।’

মুখোশ পরা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না। শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না।’

নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এর আগে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর বায়োপিক

সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ