spot_img

ড. ইউনূসের নেতৃত্বে নতুন গতিশীলতা পাবে বিমস্টেক: মিয়ানমারের প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

মিয়ানমার প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।

তারা বাংলাদেশ কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে দুর্যোগের পর বাংলাদেশি উদ্ধারকারী দলকে মিয়ানমার পাঠানো।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা দিতে সদা তৈরি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’

মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি আশা করেন, বাংলাদেশের নেতৃত্বাধীন এই আঞ্চলিক সংগঠন নতুন গতিশীলতা লাভ করবে।

সর্বশেষ সংবাদ

কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে আইভরিকোস্ট

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আইভরি কোস্ট। আর সেই স্বপ্নের...

এই বিভাগের অন্যান্য সংবাদ