spot_img

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

অবশ্যই পরুন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে বড় কোনো চমক না থাকলেও ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস।

দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে আগের সিরিজ মিস করা লিটনের প্রত্যাবর্তন ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান।

পেস আক্রমণ করা হয়েছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে রয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

বাংলাদেশ দল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সর্বশেষ সংবাদ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ