spot_img

সেনাপ্রধানের সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

অবশ্যই পরুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) জনাব অ্যালেক্সেই লিখাচেভ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চলমান কাজের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে, মহাপরিচালক রোসাটম অত্যন্ত পেশাদারিত্বের সাথে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও, প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নের ক্ষেত্রে যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ