spot_img

এক লাল কার্ডেই সর্বনাশ মিলানের

অবশ্যই পরুন

এসি মিলান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে এগিয়ে থেকেও ফেয়েনুর্দের বিপক্ষে জিততে পারল না। থিও হার্নান্দেজের লাল কার্ড-ই বিপাকে ফেলেছে দলকে। যদিও ড্রয়ে শেষ হয় ম্যাচ। তবে প্রথম লেগে পিছিয়ে থাকায় শেষ ষোলোয় পা রাখা হলো না ইতালিয়ান জায়ান্টদের।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লিগে সান সিরোতে ফেয়েনুর্দের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মিলান। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করল ফেয়েনুর্দ।

পরের রাউন্ডে যেতে হলে জিততে হবে কমপক্ষে ২-০ ব্যবধানে। ঘরের মাঠে শুরু থেকে সে চেষ্টাতেই ছিল মিলান।

একজন কম নিয়ে খেলা মিলান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় লেগ ড্রয়ে শেষ করলেও, প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে ফেয়েনুর্দ। আর আসর থেকে ছিটকে যায় মিলান।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বৃহত্তর কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য—এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সোমবার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ