spot_img

মেট্রোরেলে একদিনে ৪ লাখ যাত্রী পরিবহনের মাইলফলক

অবশ্যই পরুন

মেট্রোরেলে একদিনে ৪ লাখ যাত্রী পরিবহনের মাইলফলক অর্জিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সবার পাশাপাশি সব যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের ধন্যবাদ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

নতুন এই অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেয়ায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, সম্মানিত মেট্রোযাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ সংবাদ

জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ওয়াডেফুল বলেন, 'আমরা জানি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ