spot_img

রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা

অবশ্যই পরুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ ছাত্রাবাস থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর এবেলা ছাত্রাবাসের কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। মেহেদী রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসে থাকতেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গতকাল রাত ৯টায় রাজশাহীর এবেলা ছাত্রাবাসে নিজ রুমে গলায় ফাঁস দেয় রুয়েট শিক্ষার্থী। ছাত্রাবাসটির নবম তলায় সে থাকতো। ১০ টার পরে পুলিশ ছাত্রাবাসে গিয়ে ঝুলন্ত অবস্থায় দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলেই মনে হচ্ছে। আমরা ধারণা করছি, পারিবারিক দ্বন্দ্ব হওয়ায় সে আত্মহত্যা করতে পারে।

সর্বশেষ সংবাদ

নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ ১৭-১৮ ফেব্রুয়ারির পর যাবে না: প্রেস সচিব

নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ