spot_img

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

অবশ্যই পরুন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটের বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে তারা দেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় ৮৫ জনকে দেশে ফেরত আনা হয়।

দেশে ফিরে আসা নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৬টি ফ্লাইটে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আজ ব্যক্তিগত আলাপ থেকে শুরু করে অফিসের কাজ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ