spot_img

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

অবশ্যই পরুন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটের বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে তারা দেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় ৮৫ জনকে দেশে ফেরত আনা হয়।

দেশে ফিরে আসা নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৬টি ফ্লাইটে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রিয়াল-ম্যানসিটি চেনারূপেই, লিভারপুলের হোঁচট, ৯ গোল করে কোমোর রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগে দানবীয় রূপ ধারণ করেছে সেস ফ্যাব্রেগাসের কোমো। বুধবার রাতে লেন্সকে রীতিমত উড়িয়ে দিয়েছে ক্লাবটি। অ্যাথেন্সে পিছিয়ে পড়েও...

এই বিভাগের অন্যান্য সংবাদ