spot_img

শিশুদের ক্লাস টেস্ট নি‌লেন শিক্ষা উপদেষ্টা

অবশ্যই পরুন

টাঙ্গাইলে প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় প‌রিদর্শনে গি‌য়ে শিশু শিক্ষার্থী‌দের ক্লাস টেস্ট নি‌য়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় তি‌নি ক্লাসের শিক্ষার্থী‌দের বি‌ভিন্ন প্রশ্ন ক‌রেন।

আজ বৃহস্প‌তিবার (২১ ন‌ভেম্বর) সকা‌লে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারী প্রাথমিক বিদ্যালয়ে প‌রিদর্শনে গি‌য়ে শিক্ষা উপ‌দেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার ক্লাস টেস্ট নেন।

প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের শিক্ষা উপ‌দেষ্ট‌া ড. বিধান রঞ্জন রায় পোদ্দার ব‌লেন, সরকারি স্কুলের শিশুরা ঝড়ে পড়েছে কোভিডের সময়ে বেশি। করোনার সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল। এছাড়া অনেকগুলো জায়গা রয়েছে যারা সরকারি চাকুরি করেন, তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারী স্কুলের সময়ের সঙ্গে তাদের মিলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে।

তিনি আরও বলেন, সরকারি স্কুলগুলোতে আরও অনেক সমস্যা রয়েছে, যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারি স্কুলগুলো ভালোভাবে চলে না। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ