spot_img

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

অবশ্যই পরুন

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, যেসব বিদেশি শিক্ষার্থীর অভিভাবকদের সন্তানদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে গুরুতর সমস্যা হচ্ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে।

আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মেলোনির নেতৃত্বাধীন সরকার এসব পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর আগে, জুলাই মাসে ইতালির স্কুলগুলোতে বোরকা ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল দেশটির আরেক ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল ফিউচার পার্টি।

সর্বশেষ সংবাদ

ফুটবলের ভবিষ্যত ১০ তারকা কারা হবেন, নাম জানালেন মেসি

ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ