spot_img

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন

অবশ্যই পরুন

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে সিইসি ও অপর চার ইসি নিয়োগ দেয়া হয়।

নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুল রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব তহমিদা আহ্‌মদ ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহকে নিয়োগ পেয়েছেন।

এ এম এম নাসির উদ্দীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান তিনি।

কমিশন পুনর্গঠনে সিইসি পদে বিএনপি যে দু’জনের নাম প্রস্তাব করে, তার মধ্যে এ এম এম নাসির উদ্দীনের নাম ছিল।

সর্বশেষ সংবাদ

‘হাম মোকাবিলায় আমরা সক্ষমতার সঙ্গে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছি’: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে হামের প্রকোপ যে গতিতে বাড়তে ছিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ