spot_img

জাতিসংঘের সম্মেলনে ইসরায়েলকে তুলোধুনো করলেন এরদোগান

অবশ্যই পরুন

জাতিসংঘের ২৯তম জলবায়ু বিষয়ক সম্মেলনে গিয়েও ইসরায়েলকে তুলোধুনো করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বললেন, গাজায় পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে তেলআবিব।

মঙ্গলবার (১৩ নভেম্বর) কপ-টুয়েন্টি নাইন সম্মেলনের ভাষণে এসব বলেন তিনি।

এরদোগানের দাবি, ইসরায়েলি হামলার কারণে উপত্যকার মাটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ মিশেছে তাতে ইতিমধ্যেই গাজার শিশুদের ভবিষ্যত অন্ধকার হয়ে গেছে। এসময় পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার দাবিও জানান তুরস্কের এই নেতা।

তিনি বলেন, নারী, শিশু, বৃদ্ধদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি চলছে পরিবেশগত নিধনযজ্ঞও।

সর্বশেষ সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ