spot_img

ভারতের হস্তক্ষেপেই দেশে অস্থিরতা, শেখ হাসিনা তাদের টোপ: রিজভী

অবশ্যই পরুন

ভারত বারবার ভিন্ন দেশে হস্তক্ষেপ না করার কথা বললেও তাদের ইন্ধনেই বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে টোপ হিসেবে ব্যবহার করছে ভারত। দেশটি বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করতে চায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের চারপাশেও কিছু দেশ আছে যারা ইসরায়েলের মত আধিপত্যবাদী আচরণ করে। প্রতিবেশী দেশটি বাংলাদেশকেও ফিলিস্তিনের মত একটি ভূখণ্ড বানানোর চেষ্টা করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে একটি গোষ্ঠী’।

এসময় সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী যেভাবে বাংলাদেশ ‘দখল করার ঘোষণা’ দিয়েছে তার জন্য সরকারের কড়া প্রতিবাদ জানানো উচিত ছিলো বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

সর্বশেষ সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ