প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচারের সময় চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো এক দেশে চিকিৎসা নেওয়ার জন্য। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এক জীবনেরও বেশি সময় স্বৈরাচারের সেই দুঃসহ শাসনামলে দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানিব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে দেশের খনিজসম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছুকে আমদানিনির্ভর করা হয়েছিল।’
এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে একটি করে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

