spot_img

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

অবশ্যই পরুন

শুরু হয়েছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনের শুরু থেকেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে সংসদ সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন একই সময়ে বসবে।

সর্বশেষ সংবাদ

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্পিকারের

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ