spot_img

ফেসবুক লাইভে এসে গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির

অবশ্যই পরুন

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি আয়োজনে অংশ নেওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার গুরুতর অভিযোগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রোববার (০৮ নভেম্বর) মধ্যরাতে সেই অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে রাত পৌনে একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার লাইভে আসেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত নায়িকা। তবে সেসব লাইভে তার গাড়ি অক্ষতই দেখা গেছে।

ফেসবুক লাইভে পরীমনি কেবল নিজের গাড়িতে হামলার অভিযোগই করেননি, বরং শুটিং ক্লাবের ভেতরে থাকা বিভিন্ন স্টল ভাঙচুর করার কথাও নেটিজেনদের জানান। অভিযোগ তোলেন ‘হলুদ সাংবাদিকদের’ বিরুদ্ধেও।

ক্ষুব্ধ কণ্ঠে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এসব ভাঙচুরের দায় কে নেবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিল্পীরা যেভাবে হেনস্তার শিকার হয়েছেন, তার দায়িত্বই বা কে নেবে?’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে জানান, ‘সেখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, তবে পরীমনি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং বর্তমানে সেখানে আর কোনো ঝামেলা নেই।’

গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই জানিয়ে ওসি আরও উল্লেখ করেন যে, পরীমনি সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই নিরাপদে নিজ গন্তব্যে ফিরে গেছেন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের ওপর ইরানের এত আস্থা কেন, জানালেন বাঘাই

ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে ‘অসাধারণ, গভীর ও ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, পাকিস্তানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ