spot_img

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির পদত্যাগের গুঞ্জন, হতে পারে আগাম নির্বাচন

অবশ্যই পরুন

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আগামী বছরের মার্চে পদত্যাগ করতে পারেন বলে দেশটির রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে। এমনটি হলে মে অথবা জুনে আগাম জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনা তৈরি হতে পারে।

স্থানীয় সময় রবিবার দেশটির নামকরা গণমাধ্যম “লা রিপুবলিকা” র এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের মার্চে রোমে ইউরোপীয় কাউন্সিলের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। রোম চুক্তি স্বাক্ষরের ৬৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সম্মেলনের পর পদত্যাগ করতে পারেন মেলোনি বলে গুঞ্জন রয়েছে।

এমনটি হলে মে মাসে আগাম জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হতে পারে। তবে জুনে জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনাও রয়েছে।

দেশটির বর্তমান সরকারের স্বাভাবিক মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত। সরকারি পর্যায়ে এখনো বলা হচ্ছে, সরকার নির্ধারিত মেয়াদ পূর্ণ করবে।

তবে আগাম নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সময় ও প্রশাসনিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ ভেঙে দেওয়ার পর নির্বাচন আয়োজনের জন্য সাধারণত ৪৫ থেকে ৬০ দিনের মতো সময় প্রয়োজন হয়।

বছরের শেষ দিকে নির্বাচন হলে ২০২৮ সালের রাষ্ট্রীয় বাজেট অনুমোদন নিয়েও জটিলতা তৈরি হতে পারে। কারণ, নতুন সংসদ ও সরকারের দায়িত্ব গ্রহণের সময় বাজেট প্রণয়ন ও অনুমোদনের কাজ গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকবে।

এছাড়াও নির্ধারিত মেয়াদের আগে জাতীয় নির্বাচন হলে দেশটির কয়েকটি বড় শহরে স্থানীয় সরকার নির্বাচনও একই সময়ে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য শহরগুলোর মধ্যে রয়েছে মিলান, তুরিন, রোম, নাপোলি ও বোলোনিয়া।

মিলানে মেয়র পদে প্রার্থী নির্বাচন নিয়ে ডানপন্থী জোটের দলগুলোর মধ্যে আলোচনা চলছে। লেগা দলের পক্ষ থেকে সিলভিয়া সারদোনের নাম সামনে এসেছে। তবে জোটের অন্য দলগুলোর পছন্দ নিয়ে মতপার্থক্য থাকতে পারে, এবং নাপোলির জন্য পাসকোয়ালে পেরোনে ফিলার্দি, রোমের জন্য রোবের্তা আঞ্জেলিলি এবং তুরিনের জন্য মরিজিও মারোনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মেলোনির সম্ভাব্য পদত্যাগ ও আগাম নির্বাচন নিয়ে আলোচনা চললেও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ইতালির সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমান সংসদ নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে।

ফলে আগামী মার্চে মেলোনি পদত্যাগ করবেন কি না এবং ২০২৭ সালে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ