spot_img

রুহুল কবির রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইইউ রাষ্ট্রদূত।

এ সময় রোহিঙ্গা সংকটের সমাধান, স্থানীয় নির্বাচন এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে ইইউর রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা এবং রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী (পিএস) ও সহকারী ব্যক্তিগত সহকারী (এপিএস) উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এ শিক্ষার মান সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

এই বিভাগের অন্যান্য সংবাদ