spot_img

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ, গ্রেফতার ১৮’শ

অবশ্যই পরুন

ফ্রান্সে দেশব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির দাবিতে হওয়া ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ ও তার পরে সংঘর্ষের জেরে প্রায় ১ হাজার ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নুনেস বলেন, আন্দোলনে ৫০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা এবং দমকলকর্মী আহত হয়েছেন। আহতের সংখ্যাটি এখনো প্রাথমিক। ঘটনায় দোষীদের শনাক্ত করতে চেষ্টা চলছে। এছাড়া কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিও হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবারের বিক্ষোভে দেশব্যাপী ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেয়। যার মধ্যে প্যারিসেই ছিল ১ লাখ ১০ হাজার। আন্দোলনকারীরা উপস্থিতির সংখ্যা প্রায় ৮ লাখ বলে জানিয়েছেন।

আন্দোলনে ইয়েলো ভেস্ট, ট্রেড ইউনিয়ন, ছাত্র এবং কৃষকরা একত্রিত হয়। প্যারিসের মূল মিছিলটি বড় কোনো ঘটনা ছাড়া শেষ হলেও, বেশ কয়েকটি শহরে বিক্ষোভের পার্শ্ববর্তী এলাকাগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়-অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল...

এই বিভাগের অন্যান্য সংবাদ