spot_img

সৌদি-হুথি সংঘাত বন্ধে সহযোগিতা করতে প্রস্তুত ইরান

অবশ্যই পরুন

সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান সংঘাত রাজনৈতিকভাবে সমাধানকে ইরান সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি আরব যদি চায় তাহলে হুথিদের সঙ্গে তাদের আলোচনার ব্যবস্থা করে দিতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

এ সময় আরাঘচি বলেন, সামরিকভাবে এগিয়ে গেলে এবং রাজনৈতিকভাবে এ দ্বন্দ্বের সমাধান না করলে পরিস্থিতি শুধু আরও জটিলই হবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এখন যে দ্বন্দ্ব চলছে তা সামরিকভাবে কোনোভাবেই সমাধান করা সম্ভব না। ফলে এটি আরও ছড়িয়ে যাওয়ার আগে কূটনৈতিক পথকে বেছে নিতে হবে।

এদিকে সৌদি আরব এই ফোন কল নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে। এতে ইরানের মধ্যস্থতাকে সৌদি আরব মেনে নিতে প্রস্তুত এমন কোনো কিছু বলা হয়নি। সৌদির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরানি মন্ত্রীর সঙ্গে আঞ্চলিক বিষয়াবলী নিয়ে কথা এবং সেগুলো সমাধান নিয়ে আলোচনা হয়েছে প্রিন্স ফয়সালের।

ইরান ও সৌদির মন্ত্রীর মধ্যে এমন সময় কথা হলো যখন মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবে হুথিরা যেসব হামলা চালাচ্ছে তাতে পুরোপুরি সহায়তা করছে ইরান।

ওয়ালস্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির কোন কোন অবকাঠমোতে হুথিরা হামলা চালাবে সেটি নির্ধারণেও সহায়তা করছে তেহরান। এছাড়া হুথিদের প্রশিক্ষণ দেওয়া, গোয়েন্দা তথ্য সরবরাহ করা, কৌশলগত নির্দেশনাও দিচ্ছে ইরান।

সূত্র: ট্রিবিউন

সর্বশেষ সংবাদ

স্ট্রাসবার্গকে ৩-১ গোলে হারাল পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে উড়িয়ে আসার আত্মবিশ্বাস নিয়ে ফরাসি লিগ ওয়ানেও জয়রথ সচল রাখল প্যারিস সেন্ট জার্মেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ