spot_img

১৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো আফগানিস্তান

অবশ্যই পরুন

দ্বিপাক্ষিক একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে দিন শেষে ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানরা।

শনিবার (১০ অক্টোবর) ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শুরু করে টাইগাররা। প্রথম ইনিংসে আর ২৯ রান যোগ করতেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ ও ৬৭ রানের ইনিংস খেলেন যথাক্রমে দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম। লিটন দাসের ব্যাটে আসে ৫৩ রান।

এদিন ব্যক্তিগত ৯ রান করা তাইজুলকে রিভিও নিয়ে ফেরান মোহাম্মদ সেলিম। তবে হঠাত করে একাদশে সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান লড়াই করেন একাই। তানজিদ তামিম-সাদমান ইসলাম ও লিটন দাসের হাফ সেঞ্চুরির পরও প্রথম দিন খুব একটা রাঙাতে পারেনি বাংলাদেশ।

জবাবে সাদিকুল্লাহ অতলকে ১৭ রানে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ইনিংস লম্বা হয়নি শহিদুল্লাহ ও হাশমতউল্লাহর। তবে এবাদতের শিকার হবার আগে অর্ধশত রানের ইনিংস খেলেন আবদুল মালিক। আউট হন ৬২ রান করে।

এরপর ফিফটি পেরিয়ে ইকরাম আলী খিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন আফগান অধিনায়ক রহমত শাহ। দিনশেষে ৮৪ রানে অপরাজিত তিনি। বাংলাদেশের হয়ে ২ উইকেট পেয়েছেন এবাদত, ১টি করে হাসান মাহমুদ ও মেহেদি মিরাজ।

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ