spot_img

রাজনৈতিক মূল্য দিতে হলেও ইসরায়েলের বন্ধুত্ব ছাড়বে না প্যারাগুয়ে: ভাইস প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট আরও শক্তিশালী করা, নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং লাতিন আমেরিকায় দেশটির সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে চায় প্যারাগুয়ে। এ সম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক চাপ বা কূটনৈতিক মূল্য দিতে হলেও পিছপা হবে না দেশটি। এমনটাই জানিয়েছেন প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা।

ইসরায়েল-হামাসের যুদ্ধ, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ যখন ইসরায়েলের সঙ্গে দূরত্ব তৈরি করেছে, তখন ভিন্ন অবস্থান নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে।

ইসরায়েলের রাজধানী, জেরুজালেমে, নিজেদের দূতাবাস পুনরায় চালু করা, নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং আত্মরক্ষায় ইসরায়েলের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে দেশটি।

সম্প্রতি, ইসরায়েল সফরে গিয়ে দ্য জেরুজালেম পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পেদ্রো আলিয়ানা এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী রুবেন রামিরেজ লেসকানো এবং পরিবেশমন্ত্রী রোলান্দো দে বারোস ব্যারেতো।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের হামলার তিন বছর পূর্তিকে সামনে রেখে এই সফরের সময় নির্ধারণ করা হয়। এর মধ্য দিয়ে ইসরায়েলের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতে চেয়েছে প্যারাগুয়ে।

আলিয়ানার ভাষায়, ইসরায়েলের সঙ্গে প্যারাগুয়ের সম্পর্ক কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীনতার মতো অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব।

তিনি বলেন, ‘প্যারাগুয়ে ইসরায়েলের সঙ্গে একটি কৌশলগত জোট গড়ে তুলছে, যেখানে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীনতার মতো মূল্যবোধ এবং নীতিতে আমাদের মিল রয়েছে। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তি এসব মূল্যবোধ। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড রক্ষায় ইসরায়েলের অধিকারের পক্ষেও আমরা অবস্থান নিয়েছি।’

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, এই দুর্বৃত্ত কারা?: রিজভী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ