spot_img

পাকিস্তানি অভিনেতার সঙ্গে নজরকাড়া লুকে নুসরাত ফারিয়া!

অবশ্যই পরুন

পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেল ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

‘তেরে বিন’ সিরিয়ালে মুরতাসিম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতার সঙ্গে ফারিয়ার ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কয়েকদিন আগেই ঢাকায় আসার কথা জানিয়েছিলেন ওয়াহাজ আলী। এবার রাজধানীর একটি ফ্যাশন শোতে দেখা গেল তাকে। গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে অংশ নেন তিনি। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও।

অনুষ্ঠানের ফাঁকে ওয়াহাজ আলীর সঙ্গে একটি ছবি তোলেন নুসরাত ফারিয়া। পরে সেই ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’

ছবিটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।

ছবিতে নুসরাতকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায়। সঙ্গে ছিল হার, ঝুমকা, চুড়ি ও টিকলি। অন্যদিকে ওয়াহাজের পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট। এক ফ্রেমে দুজনকে দেখে অনেক ভক্তই প্রশংসা করেছেন।

অনেকেই আবার দুজনকে একসঙ্গে কোনো নাটক বা সিনেমায় দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন। তবে আপাতত তাদের একসঙ্গে কোনো কাজের ঘোষণা আসেনি। নুসরাত ফারিয়াও কোনো ইঙ্গিত দেননি। ছবিটি মূলত ফ্যাশন শোতে তাদের উপস্থিতির সময় তোলা।

ওয়াহাজ আলী পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক তার। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তবে ‘তেরে বিন’-এর মুরতাসিম চরিত্রই তাকে পাকিস্তানের বাইরের দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি এনে দেয়।

ঢাকার ফ্যাশন শোতে ওয়াহাজের উপস্থিতি এবং নুসরাত ফারিয়ার সঙ্গে একই ফ্রেমে ধরা দেওয়ার মুহূর্তটি তাই নতুন করে আলোচনায় এসেছে।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ