spot_img

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

ক্রীড়াবিদদের জন্য বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রেলপথ-বিমান-সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা দেবে সরকার।

রোববার (৪ অক্টোবর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক মতবিনিময় সভার শুরুতে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হবে। এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হয়েছে। তবে পারফরম্যান্স পর্যালোচনায় ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দিয়ে, নতুন ৯৫ জনকে এই তালিকায় যুক্ত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘রেল, বিমান, সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার। এশিয়ান গেমস বা ফুটবলের সার্বিক ফলাফলে সাময়িক হতাশা থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদের মূল্যায়ন কমিটির রিপোর্ট পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।’

এশিয়ান গেমস বা ফুটবলের সার্বিক ফল নিয়ে খুব বেশি হতাশ না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে ফল হতাশাজনক হলেও, ভুল থেকে শিখতে চাই। এনএসসির মূল্যায়ন কমিটি করতে বলা হয়েছে, রিপোর্ট পেলে সার্বিক বিষয় তুলে ধরব।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে আছড়ে পড়ল বিমান, ২ শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ