spot_img

ইসরায়েলের অস্ত্র বিক্রি বেড়েছে ১৩০ শতাংশ, অন্যতম বড় ক্রেতা আমিরাত

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের এক যুদ্ধবাজ দেশ ইসরায়েল। গাজায় গণহত্যাসহ হামাস, হিজবুল্লাহ, হুতিদের সঙ্গে যুদ্ধের পাশাপাশি ইরানের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। আর এসব যুদ্ধের জোরে ফুলেফেঁপে উঠেছে দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রি। গত পাঁচ বছরে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ। আর সে অস্ত্রের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। খবর দ্য প্রিন্টের।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ডিফেন্স ডিভিডেন্ডস অব দ্য আব্রাহাম অ্যাকর্ডস’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে আয় হয়েছিল ৮৩০ কোটি ডলার। পাঁচ বছরের ব্যবধানে সে আয় বেড়ে ২০২৫ সালে দাঁড়ায় ১ হাজার ৯২০ কোটি ডলারে।

আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো। এ তিন দেশই ইসরায়েলের অস্ত্রের গুরুত্বপূর্ণ ক্রেতা হয়ে উঠেছে। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সংযুক্ত আরব আমিরাত।

২০২২ সালে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস আমিরাতের কাছে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্পাইডার এমআর বিক্রি করে। একই বছর এলবিট সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ (আইএআই) আরও কয়েকটি প্রতিষ্ঠান আমিরাতে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি রপ্তানি করে।

শুধু অস্ত্র কেনাবেচার মধ্যেই দুই পক্ষের সম্পর্ক সীমাবদ্ধ নেই। প্রতিরক্ষা খাতেও তাদের সহযোগিতা বাড়ছে। আমিরাতের প্রতিষ্ঠান ইডিজিই ইসরায়েলের অন্তত আটটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।

সর্বশেষ সংবাদ

বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পর প্রথম প্রকাশ্যে এলেন থালাপতির স্ত্রী, কিন্তু কেন?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমকে দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল। ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা...

এই বিভাগের অন্যান্য সংবাদ