spot_img

সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়তে শুরু করেছে। আবহাওয়াজনিত ঝুঁকি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় গত সেপ্টেম্বরে বৈশ্বিক খাদ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে এই তথ্য।

এতে খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে গড়ে ১৩৬ পয়েন্টে, আগস্টে যা ছিল ১৩৪। ২০২২ সালের নভেম্বরের পর এটাই সর্বোচ্চ। আগের মাসের তুলনায় দানাশস্যের দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ, চিনির ৬ দশমিক ১ এবং ভোজ্যতেলের শূন্য দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে, মাংসের দাম ১ দশমিক ১ এবং দুগ্ধজাত পণ্যের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমেছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় খাদ্যপণ্যে চাপ বেড়েছে। তাছাড়া রয়েছে জ্বালানি ও পরিবহন সংকট। এ চাপ অব্যাহত থাকলে ভোক্তা পর্যায়েও দাম বাড়তে পারে।

রয়টার্সের তথ্যমতে, সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। আগস্টের তুলনায় এটি ৬.১ শতাংশ বেড়ে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত বৈরী আবহাওয়া ও ‘এল নিনো’র প্রভাবেই এমনটা হয়েছে।

পাশাপাশি, যুক্তরাষ্ট্রে ভুট্টার ফলন কম হওয়া ও কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় খাদ্যশস্যের দামও বেড়েছে ৫.১ শতাংশ। এছাড়া যুদ্ধের কারণে গমের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

সর্বশেষ সংবাদ

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ