spot_img

এআইয়ের ব্যবহার পরিমিত হওয়া প্রয়োজন, যাতে সৃজনশীলতা হ্রাস না পায়: রাষ্ট্রপতি

অবশ্যই পরুন

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এআইয়ের ব্যবহার যেন নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে না হয়, সে বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই এআইয়ের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজন, যাতে মানুষের সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষাব্যবস্থার বিকেন্দ্রীকরণ এবং জাতীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় কুয়েটের উপাচার্য আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সর্বশেষ সংবাদ

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ