spot_img

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

অবশ্যই পরুন

বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ জুট ডাইভারসিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BJDPMEA) সভাপতি মো. রাশেদুল করীম মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমও বৈঠকে অংশ নেন।

বহুমুখী পাটপণ্যের উৎপাদন, উন্নয়ন ও রপ্তানি সম্প্রসারণে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ