spot_img

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

অবশ্যই পরুন

বুয়েনস আইরেসে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের বিদায়ী ম্যাচ। সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছিলেন পাওলো দিবালা। তবে এই ম্যাচে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন তিনি। একদিকে ক্লাব, অন্যদিকে জাতীয় দল। রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি তার ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন।

দিবালা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য। এএফএ তাকে অফিশিয়াল আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। কিন্তু সামনেই রোমার গুরুত্বপূর্ণ ম্যাচ। দীর্ঘ ভ্রমণের কারণে অনুশীলনে ব্যাঘাত ঘটতে পারে। তাই এই যাত্রায় বাধা দিয়েছেন কোচ।

মেসির বিদায়ী ম্যাচ আগামী ৬ অক্টোবর। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন। এই ম্যাচে রোমার দুই তারকা দিবালা ও নাহুয়েল মোলিনাকে যাওয়ার অনুমতি দেননি কোচ গাসপেরিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপজয়ী সব সদস্যকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এতে ১৪ ঘণ্টার দীর্ঘ উড়ান দিতে হবে। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়বেন। তাঁরা ক্লাবের তিনটি অনুশীলন সেশন মিস করবেন। এসব ভেবেই না করে দিয়েছেন রোমা কোচ।

ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট একটি প্রতিবেদন, খেলোয়াড়রা স্রেফ গ্যালারিতে বসে থাকবেন। এর জন্য তাঁদের ছাড়া সম্ভব নয়। রোমা কর্তৃপক্ষ সিরি আ’র শীর্ষস্থান ধরে রাখতে চায়। তারা খেলোয়াড়দের ফিটনেসকে অগ্রাধিকার দিচ্ছে।

পত্রিকাটি কোচের উদ্বেগের কথা তুলে ধরে লিখেছে, ‘কোচের সম্পূর্ণ মনোযোগ এখন কোমোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ নিয়ে। খেলোয়াড় তিন দিনের অনুশীলন মিস করুক, আর দুটি আন্তঃমহাদেশীয় ফ্লাইট দিক—তা তিনি চান না।’

তবে দিবালার মনের অবস্থার কথাও বলা হয়েছে। সেখানে লেখা হয়, ‘লিওনেল মেসিকে “না” বলা কঠিন। বিশেষ করে এই বিদায়ী আয়োজন পুরো আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেবে। মেসির শেষ ম্যাচটি মিস করা দিবালার জন্য কষ্টের হবে। কিন্তু গাসপেরিনির সিদ্ধান্ত উপেক্ষা করাও কঠিন। কারণ কোমো ম্যাচের মাত্র পাঁচ দিন বাকি। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ লড়াইয়ের বাকি মাত্র এক সপ্তাহ।’

দিবালা আর্জেন্টিনার হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন। মেসির সঙ্গে ১৮টি ম্যাচে মাঠে নেমেছেন। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর স্কালোনির স্কোয়াডে ডাক পাননি তিনি। দলের অন্য সদস্য মাতিয়াস সুলে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন। কিন্তু ৩২ বছর বয়সী দিবালা রোমাতেই থাকছেন। এই মৌসুমে তিনি ৫টি ম্যাচে ৪টি গোল করিয়ে নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে মঙ্গলবার অনুশীলনের সময় দিবালার সঙ্গে কথা বলবেন গাসপেরিনি।

সিরি আয় ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোমা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে ইন্টার মিলান ও লাৎসিও। আন্তর্জাতিক বিরতি শেষে ১১ অক্টোবর নিকো পাজের দল কোমোর মুখোমুখি হবে রোমা। এর ঠিক কয়েক দিন পরই রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ লড়াই।

সর্বশেষ সংবাদ

‘কিলার’ মিলারের তাণ্ডবে পুড়ল অস্ট্রেলিয়া

বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে ফেললেন ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার। ৩৭ পেরোনো এই ব্যাটসম্যান ২২ গজে এখনো যেভাবে ছুটছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ