কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজনীয়তা অব্যাহতি দিয়ে বাংলাদেশ ও আজারবাইজান একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে দুই দেশের সরকারি কাজে ভ্রমণ আরও সহজ হবে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিজ নিজ সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ চুক্তিতে স্বাক্ষর করেন বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা সম্মত ভিসা অব্যাহতি ব্যবস্থার অধীনে একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।

