spot_img

‘আপনাদের এখানে থাকা উচিত নয়’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে বলেছেন, ‘এই সংবাদমাধ্যমের এখানে থাকা উচিত নয়।’

ইরান যুদ্ধের বিষয়ে আমেরিকানদের অসম্মতির কথা উল্লেখ করে প্রশ্ন করার পর এ কথা বলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র স্থানীয় সময় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে সিএনএন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এখানে আসতে পারাটা সম্মানের বিষয়। তবে সিএনএন যে আমার কার্যক্রম কভার করতে এখানে এসেছে, তাতে আমি অবাক হয়েছি। আপনাদের (সিএনএন) এখানে থাকা উচিত নয়।’

ডোনাল্ড ট্রাম্পের কথার জবাবে সিএনএনের সাংবাদিক কলিন্স বলেন, ‘জাতিসংঘই সিএনএনকে এখানে প্রবেশের অনুমতি দিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনারা তো বলেছিলেন যে—আমার কার্যক্রম কভার করবেন না। আপনাদের উচিত নয় আমার কার্যক্রম কভার করা।’

সর্বশেষ সংবাদ

অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিনহার্ট করার মতো কোন পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ