spot_img

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, রাজধানীর সৌন্দর্য বর্ধন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে ধানমন্ডি লেকে নজরুল মঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ও গুলশান লেক সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শেষে এমনটাই জানান ঢাকার দুই সিটি করপরেশনের প্রশাসক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ধানমন্ডি লেক এরিয়াকে আধুনিক রূপ দেয়া হবে। পাশাপাশি লেকের পাশে দুয়েকটি রেস্তোরাঁ ছাড়া বাকিগুলো সরিয়ে ফেলা হবে।

ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, আরো উন্নতি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিলে ঢাকার সিটি করপোরেশন প্রয়োজনে মতো সহযোগিতা করবে বলে এ সময় উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ